মোংলা থেকে মোঃ নূর আলমঃ শিক্ষার গুনগত পরিবর্তন, পড়াশুনায় আত্মনিয়োগ, আধুনিক জ্ঞান-বিজ্ঞান আয়ত্ব এবং শিক্ষার্থীদের সৎ-যোগ্য-দেশপ্রেমিক ও মেধাবী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে করণীয় বিষয়ে মোংলা সরকারি কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে ৮ আগস্ট মঙ্গলবার সকালে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশ শেষে শিক্ষার্থীদের উপস্থিতিতে একাদশ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মল্লিক অহিদুজ্জামান। অভিভাবক সমাবেশ ও একাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোংলা ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান। অভিভাবক সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক শেখ আনোয়ার হোসেন, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, ড. অসিত বসু, প্রভাষক মাহবুবুর রহমান, প্রভাষক বিশ্বজিৎ মন্ডল, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস। অভিভাবক সমাবেশ পরিচালনা করেন মোংলা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক সাহারা বেগম। প্রধান অতিথির বক্তৃতায় সহকারি কমিশনার মোঃ হাবিবুর রহমান অভিভাবকদের উদ্দ্যেশ্যে বলেন ছেলে-মেয়েদের কটাক্ষ এবং অতিরিক্ত প্রশংসা কোনটাই করা উচিত হবেনা। স্মার্ট ফোনে আসক্তি শিক্ষার্থীদের জীবন বিপন্ন হতে পারে। অভিভাবক সমাবেশ শেষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments