স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বন্ধে পরিবেশ মন্ত্রণালয়ের মনিটরিং কমিটি নিয়মিত বাজার পর্যবেক্ষণ করছে। আজ শনিবার সকালে বনানী কাঁচাবাজার, বনানী ডিসিসি মার্কেট, চেরি শপিং কমপ্লেক্স এবং স্বপ্ন সুপার শপে মনিটরিং টিমের সদস্যরা সচেতনতামূলক তদারকি কার্যক্রম চালায়।
পরিবেশ মন্ত্রণালয়ের মনিটরিং টিমের আহ্বায়ক ও অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাসের নেতৃত্বে মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ রেজাউল করিম এবং উপসচিব রুবিনা ফেরদৌসী সহ কমিটির অন্যান্য সদস্যরা বাজার মনিটরিং কার্যক্রমে অংশগ্রহণ করেন। তারা জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করে এবং পলিথিন ব্যাগের পরিবর্তে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারের অনুরোধ জানান। তারা জানান, পরবর্তী অভিযানে পলিথিন পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশ মন্ত্রণালয়ের মনিটরিং টিমের আহ্বায়ক তপন কুমার বিশ্বাস জানান, ৩ নভেম্বর থেকে পলিথিন উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে। গত এক সপ্তাহে ৬৭টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ১৪২টি দোকান/প্রতিষ্ঠানকে ৬,১৩,৭০০ টাকা জরিমানা আদায় এবং ১২.৬৯৬ টন পলিথিন জব্দ করা হয়েছে। একটি অবৈধ পলিথিন উৎপাদনকারী কারখানা সিলগালা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। তপন কুমার বিশ্বাস আরও বলেন, বিভিন্ন কাঁচাবাজার ও সুপার শপে সচেতনতার ফলে পলিথিন ব্যবহারের পরিমাণ ক্রমশ কমছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments