ডেস্ক রিপোর্ট: প্রতিবন্ধীদের ব্যাংকিং সেবায় আন্তর্ভুক্তির বিষয়ে ‘ব্রেকিং অ্যাটিচুডিনাল ব্যারিয়ার: ইনক্লুসিভ ব্যাংকিং ফর পারসনস উইথ ডিসএবিলিটিস’ শীর্ষক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সম্পতি ঢাকার ব্যাংক টাউনে ‘টিম ইনক্লুশন বাংলাদেশ’ আয়োজিত এ সংলাপ অনুষ্ঠিত হয়। দেশে প্রথমবারের মতো প্রতিবন্ধীদের ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্তির চ্যালেঞ্জ সমূহ এবং এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে তাদের আর্থিক অন্তর্ভুক্তির সলু্যশনের বিষযে আলোচনা করতেই এই সংলাপ অনুষ্ঠিত হয়।
মোনাশ ইউনির্ভার্সিটি অস্ট্রেলিয়া, টিম ইনক্লুশন বাংলাদেশ এবং প্রাইম ব্যাংক পিএলসি. যৌথভাবে এই সংলাপের আয়োজন করে। সংলাপে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে ডিজিটাল রূপান্তর ও আর্থিক অন্তর্ভুক্তির বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনঃব্যক্ত করা হয়।
সংলাপে শারীরিক, দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধীসহ ১০ জন প্রধান স্টেকহোল্ডার তাদের জীবনে ঘটে যাওয়া বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়া প্রাইম ব্যাংকের প্রোডাকশন ও সার্ভিস, টেকসই অর্থায়ন, ক্রেটিড রিস্ক ম্যানেজমেন্ট, মানবসম্পদ, ব্রাঞ্চ ম্যানেজমেন্ট, কমার্শিয়াল ব্যাংকিং, অপারেশনস এবং লোন ও ক্রেডিট বিভাগ থেকে মোট ১০ জন ব্যাংকিং প্রোফেশনাল সংলাপে ব্যাংকিং সেবার চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচনায় অংশ নেন।
সংলাপে মোনাশ বিজনেস স্কুলের অ্যাসোসিয়েট প্রফেসর শাহরিয়ার আবু জাফর আন্তর্জাতিক পর্যায়ে আর্থিক ইনক্লুশন বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। পাশাপাশি প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক আইনজীবী অ্যাডভোকেট শাহানা শারমিন সব জায়গায় সাইন ল্যানগুয়েজ সেবা নিশ্চিতের বিষয়ে জোর দেন। এছাড়া প্রাইম ব্যাংক পিএলসি. –এর কর্মকর্তা কাজী রাশেদ মাহবুব, নিশাত মোবাশ্বেরা খান এবং পাটওয়ারী তানভীর রহমান সিদ্দিকী প্রতিবন্ধীদের আর্থিক অন্তর্ভুক্তির বিষয়ে প্রশিক্ষণ ও মানসিক চিন্তাভাবনা পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।
সংলাপে প্রতিবন্ধীদের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতে না পারা, ব্রেইল ও সাইন ল্যানগুয়েজ সাপোর্টের অভাব, ব্যাংকের ব্রঞ্চগুলোতে সেবা গ্রহণে শারিরীক প্রতিবন্ধীদের প্রতিবন্ধকতা এবং ঋণ নিতে বিভিন্ন সমস্যার বিষয়ে আলোকপাত করা হয়। সংলাপে ডিজিটাল ব্যাংকিং সেবা ব্যবহারের বিষয়ে প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ অ্যাপের বিভিন্ন সেবার বিষয় তুলো ধরা হয় এবং প্রতিবন্ধীদের আর্থিক আন্তর্ভুক্তির বিষয়ে প্রশিক্ষণ, পলিসি সহায়তা ও প্রযুক্তিগত সলু্যশন সরবরাহ বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়।
এই অধিবেশন শুধুমাত্র একটি আলোচনা ছিল না, প্রতিবন্ধীদের আর্থিক অন্তর্ভুক্তির বিষয়ে এটি ছিল কার্যকর পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেওয়ার আহ্বান। প্রকৃত আর্থিক অন্তর্ভুক্তির জন্য প্রয়োজন বাধাহীনভাবে যৌথ দায়িত্ব পালন এবং সবার জন্য ব্যাংকিং সেবা নিশ্চিত করা।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments