উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা শিকারপুর এলাকায় ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা চালায় এক লম্পট, এ ঘটনা এলাকাবাসী লম্পটকে আটক করে পুলিশে সোপর্দ করেন।স্থানীয়, পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির মা-বাবা গত মঙ্গলবার দুপুরে বাসা পরিবর্তন করার সময় ভ্যান চালক পূর্ব মুণ্ডপাসা গ্রামের মৃত সফিজ উদ্দিন বেপারীর পুত্র ইব্রাহিম বেপারী (৩৫)শিশুটিকে ভ্যানে করে নিয়ে আসে এবং নতুন ভাড়াটিয়া শামসুল হক বেপারির নতুন ঘরে নিয়ে এসে শিশুটির স্পর্শকাতর স্থানে শারীরিক নির্যাতন ও ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি লম্পট ইব্রাহিমের গায়ে কামড় বসিয়ে ধর্ষণের হাত থেকে রক্ষা পায়। এ বিষয়ে সাবেক শিক্ষক অমল মাস্টার দায়সারা সালিশ বিচার করেন।পরবর্তীতে লম্পট ইব্রাহিম ও তার স্ত্রী বিষয়টি জানাজানি বা বাড়াবাড়ি না করতে ভুক্তভোগী পরিবারকে ধারালো অস্ত্র দিয়ে খুন জখমের হুমকি দিয়ে আসে।বিষয়টি স্থানীয়দের মাঝে জানাজানি হলে, শিকারপুর হাট থেকে এলাকাবাসী লম্পটকে আটক করে থানায় সোপর্দ করে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments