স্টাফ রিপোটার: গ্রেফতার-নির্যাতন ও একতরফা নির্বাচনের পাঁয়তারা বন্ধ এবং পোশাক শ্রমিকদের হত্যা-নির্যাতন বন্ধ করে নিম্নতম মজুরি ২৫ হাজার ঘোষণার দাবিতে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। আজ ৪ নভেম্বর শনিবার, বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাব এর সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম মোর্চার সমন্বয়ক ও নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য বেলাল চৌধুরী, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান। উপস্থিতি ছিলেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, নয়া গণতান্ত্রিক গণমোর্চার সহ সভাপতি বিপ্লব ভট্টাচার্য প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদী সরকার গ্রেফতার-নির্যাতন চালিয়ে বিরোধী রাজনৈতিক শক্তিকে কোনঠাসা করে একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে। বাঁচার মতো মজুরির দাবিতে আন্দোলনে নামা পোশাক শ্রমিকদের ওপর দমন-পীড়ন চালিয়ে
মালিক শ্রেণির স্বার্থ রক্ষা করছে। সরকারের এই ফ্যাসিবাদী ভূমিকার বিরুদ্ধে শ্রমিক শ্রেণিসহ সর্বস্তরের মুক্তিকামী মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments