স্টাফ রিপোর্টার: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ দুপুরে রাজধানীর বারিধারায় সৌদি দূতাবাসে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সৌদি দূতাবাসে গেলে সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান তাকে স্বাগত জানান। এসময় এক সৌজন্য সাক্ষাতে বন্ধু প্রতিম দুটি দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বাংলাদেশ থেকে আরো শ্রমিক নিতে সৌদি সরকারের প্রতি অনুরোধ জানান। একইসাথে বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়াতেও অনুরোধ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান। এসময় গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, বাংলাদেশের সাথে সৌদি আরবের বন্ধুত্ব অতুলনীয়। আধুনিক বাংলাদেশের রূপকার ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর দেশ পরিচালনার সময় বাংলাদেশের সাথে সৌদি রাজ পরিবারের সম্পর্কের যে উন্নয়ন হয়েছে, তা এখনো অব্যাহত আছে। এসময় সৌদি রাষ্ট্রদূত তাকে আন্তরিক অভিনন্দন জানান।
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর সাথে বেঠকে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments