সাভার (উপজেলা) প্রতিনিধি: ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদের উদ্যোগে পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। আজ ১৯ শে মার্চ সোমবার সাভারের উলাইল বাসস্ট্যান্ডে ইফতারের পূর্ব মুহূর্তে এই কর্মসূচি পালিত হয়। ধারাবাহিক ইফতার বিতরণের আজ চতুর্থ দিন। প্রায় পাঁচ শতাধিক পথচারীদের মধ্যে উন্নত মানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।এ সময় সাংবাদিকদের কে রাশেদুল আহসান রাশেদ বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা মানুষের মধ্যে ইফতার বিতরণ করছি। আজ আমরা তিন শতাধিক পথচারীদের মধ্যে এই ইফতার বিতরণ করলাম। এই ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসিবুর রহমান খান,সাবেক সদস্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, মোঃ মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক,সাভার থানা বিএনপি,এড. আনোয়ার হোসেন,সাবেক আইন বিষয়ক সম্পাদক সাভার পৌর বিএনপি, আব্দুল মান্নান সিনিয়র সহ-সভাপতি সাভার পৌর যুবদল, ইমদাদুল হক বাবু,সাবেক সভাপতি সাভার বিশ্ববিদ্যালয় কলেজ, রাকিব খন্দকার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা ছাত্রদল উত্তর, আল শাহরিয়ার নাদিম, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ কেন্দ্রীয় কমিটি,শহিদুল ইসলাম সোহাগ পৌর ছাত্রদল নেতা প্রমূখ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments