স্টাফ রিপোটার: আজকের পত্রিকার রাশেদ রাব্বিকে সভাপতি ও ইনকিলাবের মাইনুল হাসান সোহেলকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) ১৫ সদস্য নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর ) কাওরান বাজারে একটি হোটেলে দ্বি-বার্ষিক সাধারণ সভায় এই নেতৃত্ব গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি নয়া দিগন্ত হামিমুল কবির, ভোরের কাগজের সেবিকা দেবনাথ, যুগ্ম-সম্পাদক বাসসের বরুন কুমার দাশ, অর্থ সম্পাদক ভোরের ডাকের মো. বায়েজদী মুন্সী, সাংগঠনিক সম্পাদক মাছরাঙ্গা টেলিভিশনের মাহমুদ কমল, দপ্তর সম্পাদক ইন্ডিপেনডেন্টের হাসান মিসবাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ভোরের আকাশের আরিফ সাওন, কার্যকরী সদস্য চ্যানেল আইয়ের জান্নাতুল বাকেয়া কেকা, বিটিবির দিদার সুলতানা, দীপ্ত টিভির লাবণ্য গুহ, আজকের পত্রিকার আয়নাল হোসেন, নাগরিক টিভির আনোয়ার হোসেন এবং ডেইলী সানের মোহাম্মদ আল আমিন।
গঠনতন্ত্র অনুযায়ী কোর কমিটি আগামী দুই বছরের জন্য এই কমিটি গঠন করেন। সংগঠনের সাবেক সভাপতি তৌফিক মারুফ কোর কমিটির পক্ষে নতুন কমিটি ঘোষণা করেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments