ডেস্ক রিপোর্ট: দেশের শীর্ষ স্থানীয় বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি, ৩০ জুন ২০২৪ তারিখ ভিত্তিক ইহার অনিরীক্ষিত অর্ধবার্ষিকী আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ব্যাংকের পরিচালনা পর্ষদ মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪ অনুষ্ঠিত সভায় যা অনুমোদন করেছে।
২০২৪ সালে প্রথমার্ধে ব্যাংক কর পরবর্তী নিট মুনাফায় ৪৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২৪ সালের প্রথমার্ধে নিট মুনাফা হয়েছে ৩২৯ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ২২১ কোটি টাকা। ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৯১ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ১.৯৫ টাকা।
২০২৪ এর প্রথমার্ধ শেষে ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) এবং শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে যথাক্রমে ৩২.০৫ টাকা এবং ৮.৭১ টাকা, যা বিগত বছরের একই সময়ে ছিল যথাক্রমে ২৮.৬৯ টাকা এবং (০.৮৬) টাকা।
জুন ২০২৪ এর শেষে ব্যাংকের মোট সম্পদের পরিমান দাঁড়িয়েছে ৫১,১৮১ কোটি টাকা এবং ঋণ ও অগ্রীম এর পরিমান দাঁড়িয়েছে ৩২,৬৩২ কোটি টাকা। প্রাইম ব্যাংকের ঝুঁকি ভিত্তিক মূলধন পর্যাপ্ততার হার দাঁড়িয়েছে ১৮.১২ শতাংশ, যা ব্যাংকিং খাতের সর্বোচ্চর মধ্যে। ব্যাংকের এনপিএল কাভারেজ হার দাঁড়িয়েছে ১৪২ শতাংশ।
প্রাইম ব্যাংক পিএলসি সর্বদা উদ্ভবনী ব্যাংকিং সল্যুশন, টেকসই প্রবৃদ্ধি এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments