স্টাফ রিপোর্টার: আসন্ন বিশ্ব ইজতেমা নিয়ে বিবাদমান দুই পক্ষের মধ্যে ফের উত্তেজনা দেখা দিয়েছে। এর মধ্যেই এক পক্ষ মাঠে ইজতেমার প্রস্তুতির কাজ করছে। অন্য পক্ষ উচ্চ আদালতের আদেশ নিয়ে হত্যা মামলা করার জন্য প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সাদপন্থীরা নিহত বেলাল হোসেনের পরিবারের পক্ষ হত্যা মামলা করার জন্য পুলিশ ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে। তারা জিএমপি সদর দপ্তর, জেলা প্রশাসন ও টঙ্গীতে উপ-পুলিশ কমিশনারের দপ্তরে দফায় দফায় বৈঠক করছে।
সাদপন্থীরা বলছেন, আমরা হাইকোর্টের আদেশ নিয়ে এসেও টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করতে পারছি না।পুলিশ আমাদের কথা ও আদালতের আদেশ মানছে না। পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে জুবায়েরপন্থীরা ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারী বিশ্ব ইজতেমা করতে মাঠে প্রস্তুতির কাজ করছেন।
জানাগেছে, ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাদপন্থীরা দ্বিতীয় পর্ব করতে না পারলে এক পর্বেই ইজতেমা হবে। আর সাদপন্থীরা করতে পারলে দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ১৮ ডিসেম্বর ইজতেমা মাঠে সংঘর্ষে তিন মুসল্লী নিহত হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments