জনগণের কাছে সরকারের নূন্যতম মূল্য নেই : আমিনুল হক

প্রকাশ : 13 Jun 2024
জনগণের কাছে সরকারের নূন্যতম মূল্য নেই : আমিনুল হক



স্টাফ রিপোটার: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আওয়ামী সরকার সারাদেশে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীদের নামে মামলা দিয়েছে। ২০১৪ সাল থেকে শুরু করে ২০১৮ সাল সর্বশেষ ২০১৯ সালের ২৮ অক্টোবরের পরে লক্ষ লক্ষ মামলায় বিএনপির ২৫ থেকে ২৭ হাজার নেতাকর্মীকে নির্বাচনের আগে গ্রেফতার করেছে। এর উদ্দেশ্য হলো, তারা আমাদের বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করে কারাগারে বন্দী রেখে তাদের সে তথাকথিত নাটকীয় ডামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছে। এরজন্য তারা দেশের রাষ্ট্রীয় যন্ত্রগুলো ব্যবহার করে বিদেশি প্রভুদের সহায়তা নিয়ে আজকে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে রয়েছে। কিন্তু বাংলাদেশের জনগনের কাছে এই আওয়ামী সরকারের নূন্যতম কোন মূল্য নেই। 


তিনি বলেন, আওয়ামী সরকার চায়, তারা দেশের যে গনতন্ত্র হরণ করেছে, সেটা তারা পুনরুদ্ধার করতে দিতে চায় না। কারন যদি গনতন্ত্র প্রতিষ্ঠা হয়, তাহলে তারা ক্ষমতায় থাকতে পারবে না। জনগণ তাদের ভোট দিবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ ৩০০ আসনের ৫ টি আসন পাবে কিনা সন্দেহ রয়েছে। 


আমিনুল হক বলেন, আওয়ামী সরকার বাংলাদেশের মানবাধিকার ধ্বংস করে দিয়েছে, ভূলুণ্ঠিত করেছে। আজ সাংবাদিকরা কথা বলতে পারেনা, মানুষের বাকস্বাধীনতা নেই, সমাজে কেউ সত্য কথা বলতে পারে না। সত্য কথা বললেই তার নামে মামলা হয়ে যায়, চলে অত্যাচার ও নির্যাতনের স্টীম রোলার। 


আজ বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে ঢাকার পল্লবী ২ নম্বর কমিউনিটি সেন্টারে সামনে ঢাকা মহানগর উত্তর তাতী দলের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী পান্জাবী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন।


আওয়ামী সরকারের দুঃশাসনে দেশের মানুষ আজ অতিষ্ঠ, মানুষ আওয়ামী সরকার থেকে পরিত্রান চায় উল্লেখ করে  আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষ ২০১৪ সালের সেই তথাকথিত নির্বাচন দেখেছে,২০১৮ সালের রাতের অন্ধকারের ভোট দেখেছে, ২০২৪ সালের ৭ জানুয়ারি

নাটকীয় ডামী নির্বাচন দেখেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, ২০২৪ সালের ৭ জানুয়ারির যে নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ ঘৃনাভরে প্রত্যাখান করেছে। তার প্রমান কেউ ভোট দিতে কেন্দ্রে যায়নি। কারন এই নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ বুঝিয়ে দিয়েছে, তারা আর আওয়ামী সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। 


বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আওয়ামী সরকার দেশের বিচার বিভাগকে এমনভাবে দলীয় করণ করেছে যে, তাদের এই দলীয় করনের কারনে সাধারণ মানুষের যে প্রত্যাশা, একটা আশা, একটা রাষ্ট্রের কাছে সঠিক বিচারের যে দাবী, সেটা থেকে জনগণ বঞ্চিত হচ্ছে। কারন বিচার বিভাগকে তারা এমনভাবে দলীয় ও রাজনীতিকরন করেছে যে, আওয়ামী লীগ যেভাবে চায়, দেশের বিচার বিভাগ সেভাবেই চলে। 


ঢাকা মহানগর উত্তর তাতীদলের সভাপতি শামসুন্নাহার বেগম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ হান্নান খান এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্যে 

তাতী দল কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ বলেন, আজকে দেশে গনতন্ত্র নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই, সাংবাদিকদের লিখার স্বাধীনতা নেই, মানুষের বাকস্বাধীনতা নেই। মানুষের মৌলিক চাহিদাগুলো আজ ভূলুণ্ঠিত। 


আবুল কালাম আজাদ বলেন, দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা করতে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। মুক্ত করতে রাজপথে নামতে হবে, ঢাকার রাজপথে রক্ত গোলাপের পাপড়ি ছড়াতে হবে। তবেই এই দেশে আন্দোলন সফল হবে। খালেদা জিয়া মুক্ত হবে, তবেই দেশে গনতন্ত্র ফিরে আসবে। 


এ সময় অনুষ্ঠানে চাদপুর জেলা তাতী দলের যুগ্ম আহবায়ক আরিফ ইকবাল লিটু তালুকদার, ঢাকা মহানগর উত্তর মহিলাদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লাইলী বেগম,পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসাইন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী, রুপনগর থানা ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুন,পল্লবী ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ মামুন সহ বিএনপি ও তাতীদল ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানার  দায়িত্বশীল নেতৃবৃন্দউপস্থিত ছিলেন। 

সম্পর্কিত খবর

;