ডেস্ক রিপোর্ট: করোনা ভাইরাস সংক্রমণের কারণে গত দুই বছর আয়কর মেলা হয়নি। এবার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকায় করদাতাদের প্রত্যাশা ছিল মেলার আয়োজন করবে জাতীয় রাজস্ব বোর্ড—এনবিআর। কিন্তু এবারও মেলা হচ্ছে না। তবে কর কার্যালয়ে রিটার্ন দেওয়ার সুবিধা নিশ্চিত করতে নভেম্বর মাস জুড়ে সেবা মাস পালন করা হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।
আয়কর মেলা নিয়ে সাধারণ করদাতাদের মধ্যে বরাবরই ব্যাপক আগ্রহ রয়েছে। কারণ কর মেলায় হয়রানি ছাড়া রিটার্ন ফরম পূরণ থেকে শুরু করে কর পরিশোধের টাকাও জমা দেওয়া যায়। কর কর্মকর্তারাও কর মেলায় বেশ সহযোগিতা করে থাকেন।
এনবিআরের কর্মকর্তারা জানান, করদাতাদের সুরক্ষার কথা বিবেচনা করে এবারও মেলা আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কর কার্যালয়ে গিয়ে নভেম্বর মাস জুড়ে একই সুবিধা পাবেন করদাতারা। ১ নভেম্বর থেকে দেশের প্রতিটি কর অঞ্চলে করদাতাদের জন্য সেবাকেন্দ্র চালু করা হবে। সেখানে রিটার্ন জমার পাশাপাশি রিটার্ন ফরম পূরণে সহায়তা দেওয়া হবে। রিটার্ন জমার সঙ্গে সঙ্গে তাত্ক্ষণিকভাবে রিটার্ন জমার প্রাপ্তি স্বীকারপত্র মিলবে। এছাড়া ই-রিটার্ন জমা দিতে আগ্রহী করদাতাদের জন্য আলাদা বুথ থাকবে। রাজধানীর অফিসার্স ক্লাব ও সচিবালয়ে রিটার্ন নেওয়ার বুথ স্থাপন করা হবে বলে জানা গেছে। আগামী ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস উপলক্ষ্যে সভা-সেমিনারসহ নানা আয়োজন থাকবে। উল্লেখ্য, ২০১০ সালে প্রথমবারের মতো ঢাকা ও চট্টগ্রামে আয়কর মেলার আয়োজন করা হয়। এরপর থেকে পর্যায়ক্রমে দেশব্যাপী মেলার আয়োজন করা হয়। বিভাগীয় শহর, জেলা সদর ও উপজেলা পর্যায়েও কর মেলা অনুষ্ঠিত হয়ে আসছিল। কিন্তু করোনা সংক্রমণ শুরুর পর এ ধরনের মেলা হয়নি।
উল্লেখ্য, এবারের বাজেটে ৩৮টি সেবায় রিটার্নের সঙ্গে স্বীকারপ্রাপ্তি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে এনবিআর আশা করছে আয়কর রিটার্ন জমার সংখ্যা অনেক বাড়বে।
ইত্তেফাক
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments