কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দায়ের কোঁপে গুরুতর আহত হবার ৯দিন পর শাহীন হোসেন (৩৫) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গত ৪এপ্রিল বিকেলে কলারোয়ার পাকুড়িয়া এলাকায় ওই হামলার ঘটনার পর তিনি বৃহস্পতিবার (১৩এপ্রিল) সকাল ৭টার দিকে মারা যান।
নিহত শাহীন একই এলাকার একুব্বর গাজীর ছেলে ও খোর্দ্দ এলাকার ইসলামী ব্যাংকের কর্মকর্তা। প্রতিবেশি এক গৃহবধুর ব্যক্তিগত কর্মকান্ডের প্রতিবাদ করার জের ধরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। এঘটনায় গত ৫ এপ্রিল কলারোয়া থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিলেন নিহতের ভাই আফসার আলী গাজী যার (মামলা নং-৬)। ঘটনার পর থেকে হামলাকারী আমিনুর সরদার পলাতক রয়েছেন। তিনি কলারোয়ার পাকুড়িয়া এলাকার বজলে সরদারের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা কলারোয়া থানার উপপরিদর্শক এসআই আলমগীর কবির জানান, আমিনুর সরদারের স্ত্রীর সাথে স্থানীয় এক যুবকের ব্যক্তিগত সম্পর্ক ছিল। এ ঘটনায় প্রতিবেশী শাহীনের চাচী শাহানারা খাতুন প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আমিনুর সরদার শাহীনের চাচী শাহানারা খাতুনকে উপর্যুপরি পেটাতে থাকেন। একপর্যায়ে তার গলায় রশি বেঁধে দেন। এ ঘটনা দেখে শাহীন হামলাকারীকে নিবৃত্ত করতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে আমিনুর। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করান কর্তব্যরত চিকিৎসকরা। সেখানে বেশ কিছুদিন চিকিৎসা নেওয়ার পর অল্প একটু সুস্থ হবার পর বোনজামাই বাগেরহাটের শেখ আহমদ আলীর বাসায় গেলে বৃহস্পতিবার সকালের দিকে তিনি মারা যান। কলারোয়া অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, মরদেহটি সদর হাসপাতলে রয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামীকে খুজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments