ডেস্ক রিপোর্ট: দেশের সামগ্রিক প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করতে যাচ্ছে বিএনপি। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়। গতকাল মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের বিষয়ে আলোচনা হয়। সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে সব রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল এ সভায় আরো উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু।
১২ জানুয়ারি থেকে ফের সমাবেশ
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিত্সার দাবিতে ৩২টি জেলায় সমাবেশ করেছে বিএনপি। চলমান আন্দোলনের অংশ হিসেবে অবশিষ্ট জেলাগুলোতে আগামী ১২ জানুয়ারি থেকে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কর্মসূচি প্রণয়নের জন্য দলের মহাসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। সভায় বলা হয়, বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিত্সার জন্য বিদেশে প্রেরণের দাবিতে দেশব্যাপী কর্মসূচির আওতায় গত ২৯ ডিসেম্বর সিরাজগঞ্জ বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি বানচালের উদ্দেশ্যে আওয়ামী সন্ত্রাসীদের দফায় দফায় আক্রমণ, নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপরে অবৈধ অস্ত্র নিয়ে গুলিবর্ষণ, নেতাকর্মীদের মারাত্মকভাবে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। প্রকাশ্যে অগ্নেয়াস্ত্রসহ আওয়ামী সন্ত্রাসীদের ছবি জাতীয় দৈনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হবার পরও তাদের বিরুদ্ধে কোনো মামলা, গ্রেফতার না করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার এবং বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। -ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments