বুলবুল আহমেদ নাটোর: দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জরিত থাকার সু-স্পষ্ট অভিযোগের ভিত্তিতে নাটোরের লালপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন আসলামকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।
শুক্রবার(১৮ এপ্রিল) রাতে নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন ভিপি তুষার ও সদস্য সচিব জহিরুল ইসলাম জহিরের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন ভিপি তুষার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জরিত থাকার সু-স্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছসেবক দল নাটোর জেলাধীন লালপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আসলামকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। দলের নেতাকর্মীদের তার সঙ্গে যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো। একই সঙ্গে লালপুর উপজেলা শাখার আহবায়ক কমিটি বিলুপ্ত করা হলো।
উল্লেখ্য, গত মঙ্গলবার ১৫ এপ্রিল সকালে লালপুর উপজেলা চন্ডিগাছা বাজার চত্বরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন আসলামের বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসীর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফ হোসেন ও বাজার সমিতির সাধারণ সম্পাদক এখলাছুর রহমান জুম্মাসহ ভুক্তভোগীরা।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments