ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিকস্ অলিম্পিয়াড কমিটির উদ্যোগে ৮ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় অনলাইন প্ল্যাটফর্মে ‘৬ষ্ঠ বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিকস্ অলিম্পিয়াড এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন।
বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিকস্ অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শওকাত আলী, বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি’র সভাপতি অধ্যাপক ড. লাফিফা জামাল এবং বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিকস্ অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ড. তানিয়া শরমিন খালেক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সমাজে নারীদের অবদান, নারীদের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
অলিম্পিয়াডে ১০ জন বিজয়ীর মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ৪ মার্চ শুক্রবার ছাত্রীদের মধ্যে অনলাইনে গণিত বিষয়ে বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিকস্ অলিম্পিয়াড প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ ছাত্রী এতে অংশগ্রহণ করে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments