মাহাবুবুর রহমান: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের সুস্থতা কামনায় জাতীয় মসজিদ বায়তুল মোকারমে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছ।
আজ শুক্রবার বাদ জুম্মা জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ জাপার সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপির ব্যাক্তিগত উদ্যোগে এই দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন বায়তুল মোকারম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি আহসানুল হক জিলানী।
দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, বাংলাদেশের ইসলাম ও মুসলিম উম্মার খেদমত, উন্নয়ন ও অগ্রগতির ধারক বাহক ছিলেন প্রয়াত নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি রাষ্ট্র ধর্ম ইসলাম করেছিলেন। শুক্রবারকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা দিয়েছিলেন। তারই সহধর্মিণী বেগম রওশন এরশাদ অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার আশু রোগমুক্তি কামনায় আমি মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করছি এবং আপনাদেরকে দোয়া করার জন্য অনুরোধ করছি।
এসময় বাবলা ৭৫ এর ১৫ই আগস্ট শহীদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের রূহের আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে সফলভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে সেজন্য আল্লাহর দরবারে দোয়া করার জন্য উপস্থিত মুসল্লিদের আহবান করেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments