স্টাফ রিপোটার: ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা চূড়ান্ত কর গেজেট প্রকাশ এবং তার আলোকে গাড়ির নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিটসহ ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের কার্যকর পদক্ষেপের দাবিতে রিকশা,
ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পরিষদ আজ ০৪ জুন সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে স্মারক লিপি প্রদানের কর্মসূচি পালন করেছে।
সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপনের সভাপতিত্বে এবং সদস্য এস এম কাদিরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সভাপতি ও স্কপের অন্যতম নেতা কমরেড রাজেকুজ্জামান রতন, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক সভাপতি শ্রমিক কর্মচারী অন্যতম নেতা ও সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা কমরেড রাজেকুজ্জামান রতন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, সংগ্রাম পরিষদের ঢাকা মহানগরের উপদেষ্টা শ্রমিক নেতা রতন মিয়া, ঢাকা মহানগর সহ-সভাপতি জালাল আহমেদ, যুগ্ম সম্পাদক দাউদ আলী মামুন, অর্থ সম্পাদক রোখশানা আফরোজ
আশা, তানভীর নাঈম, সদস্য সেকান্দার আলী, দেলোয়ার হোসেন, মো. হাসান, ইউনুস আলী, আব্দুস সালাম, মোশাররফ হোসেন, জয়নাল আবেদীন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আপনারা জানেন রিক্সা চালানো কত অমানবিক পরিশ্রমের কাজ। সাম্প্রতিক প্রচন্ড দাবদাহে যারা মৃত্যুবরণের করেছেন তাদের অধিকাংশ রিকশাচালক। চালকদের এই পরিশ্রম লাঘব করা, যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে রিক্সায় ব্যাটারি স্থাপন করা হয়। এখন তার দুর্বলতা কাটিয়ে অনেক আধুনিকায়ন হয়েছে। ফলে দ্রুত এই যানবাহন সারাদেশে ছড়িয়ে পড়েছে। সারাদেশে প্রায় ৫০ লাখ চালক পরিবার এইসব ব্যাটারি চালিত থ্রি হুইলার চালানোর উপর
প্রত্যক্ষভাবে নির্ভরশীল। এইসব যানবাহন তৈরি, মেরামত, খুচরা যন্ত্রাংশ নির্মাণ, ব্যাটারি, পার্টস বিক্রিসহ নানা ধরনের কাজে আরোও প্রায় ১০ লাখ মানুষের জীবন জীবিকা নির্বাহ করে। ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলা ও বিভাগের পর্যাপ্ত নগর পরিবহন না থাকায় কোটি কোটি মানুষ এ পরিবহন ব্যবহার করে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments