ডেস্ক রিপোর্ট : শীঘ্র বাংলাদেশের নাগরিকদের কাছে পরবর্তী (২য়) প্রজন্মের নামজারি সিস্টেম ‘স্মার্ট মিউটেশন’ উপস্থাপন করতে যাচ্ছে ভূমি মন্ত্রণালয়। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী অধিকতর সহজে, দ্রুত ও নিরাপদভাবে মিউটেশন আবেদন করার সুবিধার্থে এই ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেন।
আজ রাজধানীর ভূমি ভবনে ‘স্মার্ট মিউটেশন’ সিস্টেমের একটি ডেমো প্রদর্শন করা হয়। ভূমি সচিব মোঃ খলিলুর রহমান এই সিস্টেমের সক্ষমতা প্রত্যক্ষ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর মন্ডল, ভূমি মন্ত্রণালয়, এর আওতাভুক্ত দপ্তর ও সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং মাঠ পর্যায়ের ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেমো প্রদর্শনীর পর ভূমি কর্মকর্তারা সক্রিয়ভাবে গঠনমূলক ফিডব্যাক প্রদানে করেন, যা ‘স্মার্ট মিউটেশন’ সিস্টেমের চলমান উন্নয়নে প্রযোজ্যতা অনুসারে অন্তর্ভুক্ত করা হবে।
বিগত প্রায় ৬ বছর ধরে চালু থাকা বর্তমান ১ম প্রজন্মের ই-নামজারি ব্যবস্থা থেকে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, ভূমিসেবা গ্রহণকারী নাগরিক, ভূমিসেবা প্রদানকারী ভূমি কর্মকর্তা, ভূমি সেবায় সহায়তাকারী, সিস্টেম ডেভেলপারসহ সকল অংশীজনের মতামত গ্রহণ করে উন্নয়ন করা হচ্ছে ‘স্মার্ট মিউটেশন’ সিস্টেম।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সমৃদ্ধ স্মার্ট মিউটেশন সার্ভিস সিস্টেম ডেভেলপমেন্টের সময়, ব্যবহারকারী-কেন্দ্রিক ডিজাইন, অন্যান্য গুরুত্বপূর্ণ সার্ভিসের সাথে সহজ ইন্টিগ্রেশন, অটোমেশন, দক্ষ কর্মপ্রবাহ ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও প্রতিবেদন এবং শক্তিশালী ডিজিটাল নিরাপত্তা, ওপেন ডেটা গভর্নেন্স পলিসি ইত্যাদির ওপর জোর দেওয়া হয়েছে।
‘স্মার্ট মিউটেশন’ সিস্টেমটি 'স্মার্ট ল্যান্ড সার্ভিস' পোর্টালে (https://land.gov.bd/) ইন্টিগ্রেট করে বর্তমান মিউটেশন সিস্টেম ‘ই-মিউটেশন’কে প্রতিস্থাপিত করা হবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments