নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে দোলাইপাড়ে বিএনপির মিছিল

প্রকাশ : 23 Dec 2023
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে দোলাইপাড়ে বিএনপির মিছিল

স্টাফ রিপোটার: নির্বাচন বর্জন ও সরকার পতনের অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীর দোলাইপাড়ে মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

রবিবার মিছিলটি মিছিলটি দোলাইরপাড় থেকে শুরু হয়ে ঘুন্টিঘর এলাকায় গিয়ে শেষ হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ও শ্যামপুর-কদমতলী থানার সমন্বয়ক আনম সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে মিছিলে উপস্থিত ছিলেন শ্যামপুর থানা বিএনপি নেতা সানাউল্লাহ সানু, ৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপু, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শুভ শিকদার, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক স্বপন মুন্সি, ৪৭ নং ওয়ার্ড বিএনপি নেতা হাসান আলী, কদমতলী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মতিউর রহমান দিলু, ৬১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নিজাম হাওলাদার, শ্যামপুর থানা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রাব্বি রায়হান, ৫১ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী লিমন, ৫১ নং ওয়ার্ড বিএনপি নেতা রিপনসহ শ্যামপুর -কদমতলী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

;