মোংলা থেকে মো. নূর আলমঃ মোংলার বকুলতলা এলাকায় একটি চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো গুরুতর আহত হয়েছেন ৬ জন। মঙ্গলবার সন্ধ্যায় বকুলতলা এলাকার ইউপি মেম্বর আব্দুল্লাহ শেখ গংয়ের হামলা, মারপিট ও ধারালো অস্ত্রের আঘাতে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ, এলাকাবাসী, হামলার শিকার ও নিহতের পরিবার জানায়, উপজেলার সোনাইলতলা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের একটি চিংড়ি ঘের নিয়ে বিরোধ চলে আসছিলো স্থানীয় ইউপি মেম্বর আব্দুল্লাহ শেখ গংয়ের সাথে একই এলাকার মোতাহার সরদার (৪২), শুকুর আলী শেখ, আলাউদ্দিন শেখ, রিয়াজুল শেখ, অহিদুল শেখ, তৌহিদুল শেখ ও তানজু শেখের। এনিয়ে এর আগেও কয়েকবার মেম্বর আব্দুল্লাহ গংদের হামলার শিকার হন মোতাহাররা। সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায় বিরোধপূর্ণ ওই ঘেরটি দখল নিতে এসে আব্দুল্লাহ গং ওই ঘেরে থাকা মোতাহার সরদারসহ তার লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারী মেম্বর আব্দুল্লাহ শেখ, দিদার শেখ, সরোয়ার শেখ আব্দুল্লাহ হাওলাদার, অহিদ হাওলাদার ও হালিম হাওলাদারসহ প্রায় অর্ধশত লোক লাঠিসোটা, রড, রামদা ও ছুরি দিয়ে কুপিয়ে মোতাহার সরদার (৪২), শুকুর আলী শেখ, আলাউদ্দিন শেখ, রিয়াজুল শেখ, অহিদুল শেখ, তৌহিদুল শেখ ও তানজু শেখকে গুরুতর রক্তাক্ত জখম করেন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা মেডিকেলে নেয়ার পর সেখানে রাত ১০টার দিকে মৃত্যু হয় মোতাহার সরদারের (৪২)। এছাড়া খুলনায় চিকিৎসাধীন রয়েছেন বাকীরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মুল হামলাকারী মেম্বর আব্দুল্লাহ তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর নিহত মোতাহার সরদারও স্থানীয় যুবলীগ নেতা বলে জানিয়েছেন তার পরিবার।
এ বিষয়ে মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল বলেন, বিবদমান একটি চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে এ হতাহতের ঘটনা ঘটেছে। আব্দুল্লাহ মেম্বর গংদের হামলায় মোতাহার সরদার নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের অভিযান চলছে, আমরা ইতিমধ্যে কয়েকজনকে আটকও করেছি। আটকদের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণের কাজও চলছে বলে জানান তিনি।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments