ডেস্ক রিপোর্ট: দেশব্যাপী চতুর্থ ধাপে ৮৩৮টি ইউনিয়ন পরিষদ ও তিনটি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।আজ রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ।
ইসি জানায়, চতুর্থ ধাপে ৩৮টি ইউনিয়ন পরিষদ ও তিন পৌরসভার ভোটগ্রহণ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হবে। এজন্য ইভিএম-এ ভোটগ্রহণের লক্ষ্যে বিশেষ পরিপত্রও জারি করেছে ইসি। বাকি ইউপিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে নির্বাচনের সার্বিক পরিস্থিতি মনিটরিং করার লক্ষ্যে মনিটরিং সেল গঠন করা হয়েছে।
জানা যায়, এই ধাপে ভোট ছাড়াই ৪৮ চেয়ারম্যানসহ ২৯৫ জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান ৪৮, সংরক্ষিত সদস্য ১১২ ও সাধারণ সদস্য ১৩৫ জন রয়েছেন। বাকি পদগুলোতে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে তিন হাজার ৮১৪, সাধারণ সদস্য পদে ৩০ হাজার ১০৬ ও সংরক্ষিত সদস্য পদে নয় হাজার ৫১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলাগুলো আজ ভোট গ্রহণ হচ্ছে হচ্ছে বরিশাল, নাটোর, লালমনিরহাট, পটুয়াখালী, গোপালগঞ্জ, গাইবান্ধা, বান্দরবান, কুড়িগ্রাম, মুন্সীগঞ্জ, হবিগঞ্জ ও সিরাজগঞ্জ। আরও রয়েছে-চাঁদপুর, সাতক্ষীরা, চট্টগ্রাম, কক্সবাজার, ঠাকুরগাঁও, কিশোরগঞ্জ, কুষ্টিয়া, নোয়াখালী, কুমিল্লা ও যশোর।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments