স্টাফ রিপোর্টার: বিএনপির স্হায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ডেভিল হান্ট অপারেশন করছেন ঠিক আছে,কিন্ত বনে জংগলে ডেভিল না খুঁজে সরকারী দফতরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের খুঁজে বের করুন।
সরকারী সব প্রতিষ্ঠানে এখনো আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। এরাই এই সরকারকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে।
বিএনপির নির্বাচন চাওয়ার দাবীর সমালোচনার জবাবে মির্জা আব্বাস বলেছেন, বিএনপি মানুষের ভোটাধিকারের জন্যইতো
দেড় যূগ ধরে আন্দোলন করেছে,কর্মীরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে- এটাতো নতুন দাবী নয়।
তিনি স্হানীয় সরকার নির্বাচনের পরিকল্পনার সমালোচনা করে বলেন,আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য আর কেউ কেউ চাচ্ছেন স্হানীয় নির্বাচন দিতে। তাঁরা জানেন না এখন গর্তে লুকিয়ে থাকা আওয়ামী ফ্যাসিস্টরা স্হানীয় নির্বাচনের ফাঁক ফোকর দিয়ে মাথা বের করবে।এটা অশূভ চক্রান্ত।
তবে গতকাল বিএনপি মহাসচিবের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষকে স্বাগত জানিয়ে তিনি বলেন,সতর্ক থাকতে হবে যেন কোন ষড়যন্ত্র এ নির্বাচন বানচাল করতে না পারে।
আজ ১১ ফেব্রুয়ারি,মঙ্গলবার বিকালে কমলাপূরস্হ বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম সংলগ্ন স্হনে ঢাকা মহানগর দক্ষিণের মূগদা থানা বিএনপি আয়োজিত "রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফা ও জনসম্পৃক্তি " শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নগর বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালাটির সন্চালক ছিলেন মহানগর সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
৩১ দফা সংস্কার কর্মসূচির উপস্হাপন ও বিশ্লেষণ করেছেন জাতীয়তা বাদী মহিলা দল সভানেত্রী আফরোজা আব্বাস,বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব ।
এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপি নেতা শামছুল হূদা,ইউনূস মৃধা , যুগ্ম আহ্বায়ক হারুন উর রশীদ হারুন,লিটন মাহমুদ, হাজী মনির হোসেন চেয়ারম্যান, কে সিকান্দার কাদের, সাইদুর রহমান মিন্টু,বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, ফরহাদ হোসেন সহ বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।
রফিকুল আলম মজনু বলেছেন , ভবিষ্যতে ফ্যাসিস্ট শক্তির উত্থানের সম্ভাবনা বিলীন করতে সকল শক্তিকে ঐক্যবদ্ধ ভাবে ৩১ দফার আলোকে দেশ গড়ার কাজে ঝাপিয়ে পড়া উচিত।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ফ্যাসিস্ট হাসিনা এবং সহযোগীদের বিচার যে কোন মূল্যে সম্পন্ন করার মাধ্যমেই এদের অপরাজনীতি নির্মূল করতে হবে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments