মেঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধি: দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুনজিয়া এলাকায় ডন বক্সো কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ‘রুসা বাংলাদেশ’ আয়োজিত এ সমাবেশে কয়েক শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
ডন বক্সো কলেজের প্রভাষক সিলভিয়া রহমান আকঞ্জী ও প্রভাষক প্রদীপ প্রেমার পরিচালনায় এবং রুসা বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এম. এন. আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শামীমা ইয়াসমিন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ আলম, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাভিদ রেজওয়ানুল কবির, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এবং ডন বক্সো কলেজের পরিচালক ফাদার পাওয়েল কোচিওলেক।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ শহীদুল্লাহ খান।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মাদক বর্তমানে আমাদের সমাজে এক ভয়াবহ ব্যাধি হিসেবে ছড়িয়ে পড়েছে। দেশের ভবিষ্যৎ প্রজন্ম—যুব সমাজ আজ মাদকের করাল গ্রাসে বিপর্যস্ত। এই সংকট থেকে উত্তরণের জন্য সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন হতে হবে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের জনগণকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।
অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শেষ হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments