স্টাফ রিপোর্টার: ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে’র (একাংশ) সদস্য প্রয়াত সাংবাদিক নজির আহমেদের স্মৃতিচারণ ও মাগফিরাত কামনায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর রাজধানী যাত্রাবাড়ী এলাকার মাতুয়াইল আদর্শবাগ প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল মিলনায়তনে এ স্বরণ সভা অনুষ্ঠিত হয়। এই স্বরণ সভার আয়োজন করে পূর্বাঞ্চল সাংবাদিক ইউনিটি নামে একটি সংগঠন। প্রয়াত সাংবাদিক নজির আহমেদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিদ্দিকুর রহমান মাষ্টার। এরআগে কোরআন তেলওয়াত করেন মাওলানা ফারুক হোসেন।
সংগঠনের সভাপতি ওমর ফারুক জালালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক সোহরাওয়ার্দী‘র সঞ্চালনায় প্রয়াত সাংবাদিক নজির আহমেদের কর্মময় জীবন নিয়ে স্বরণ সভায় আলোচনা করেন, সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার সম্পাদক সৈয়দ মো: মোরশেদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো: আবু জাফর, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, দৈনিক যুগান্তরের খোরশেদ আলম, দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদ মো: মাসুদ, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, বাংলাদেশ স্বাস্থ্য পরিবেশ ও মানবাধিকার সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,সাংবাদিক হাসান, নাজমুল হাসান, বজলুর রহমান, এ আর হানিফ, ফাহাদ আহমেদ মিঠ, নজরুল ইসলাম সহ আরও অনেকে।
স্বরণ সভায় বক্তারা বলেছেন, প্রয়াত সাংবাদিক নজির আহমেদ একজন সৎ ও সাহসী ছিলেন। তিনি তার সাংবাদিকতা জীবনে ছিলেন আপোষহীন। তার কর্মজীবনে একজন মানবিক মানুষ হিসেবে তিনি অসংখ্য গুণাবলি রেখে গেছেন। মেধাবী সাংবাদিক নজির আহমেদ কখনোই হারিয়ে যাবেন না, তিনি তার কাজের মাধ্যমে সকলের মাঝে বেঁচে থাকবেন আজীবন।
গত ২৫ অক্টোবর রাত ১১ টায় মুগদা জেনারেল হাসপাতালে সাংবাদিক নজির আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments