ডেস্ক রিপোর্ট: অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারন পরিষদের ৮০তম অধিবেশেন যোগদান শেষে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে তাঁর সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ার লাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এতথ্য নিশ্চিত করেছেন।
এরআগে গত বুধবার সকালে তাকে বহনকারি ফ্লইটটি নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ান দেয়।
গত ২২ সেপ্টেম্বর জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস।
এই সফরকালে ২৬ সেপ্টেম্বর ড. ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন। এরপর ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে 'মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম এ অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি'নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলনের অধিবেশনে বক্তব্য দেন।
এরআগে ২৯ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে তাঁর বৈঠক হয়। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।
জাতিসংঘের অধিবেশনে অংশ গ্রহণ ছাড়াও ড. ইউনূস যুক্তরাষ্ট্র, নেদারল্যন্ড, পাকিস্তান, নেপালসহ বিভিন্ন রাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষক বৈঠক করেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments