সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে সরিষাবাড়ীতে সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়। সকাল সাড়ে ৮ টায় কয়েকটি ভোট কেন্দ্রে ঘুরে দেখা যায় ভোটারা মাত্রা দুই একজন করে কেন্দ্রে আসতেছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকেই ভোটারদের উপস্থিতি খুব কম, বেলা বাড়ার সাথে সাথে ভোটের মাঠে ভোটারদের উপস্থিতি খুব একটা দেখা যায় নাই।
দুপুর দুইটায় গোবিন্দ পটল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নাসির মাহমুদ জানান, ইভিএমের কারনে ভোটার সংখ্যা কম নয়। ভোটারাই কেন্দ্রে আসতেছে না। এ পর্যন্ত ১২ শতাংশ ভোট কাস্ট হয়েছে। শেষ সময় পর্যন্ত হয়তো ২০ থেকে ২৫ শতাংশ ভোট গ্রহণ হতে পারে বলে তিনি ব্যক্তিগত অভিমত ব্যক্ত করেন।
এবিষয়ে আনারস প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম বলেন, আমরা চেষ্টা করছি ভোট উৎসবমুখর করার জন্য। বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা আরো বেশি হবে। আমরা ভোটারদের কাছে গিয়ে বলে আসছি তারা যেন অবশ্যই কেন্দ্রে যায়।
বিভিন্ন তথ্যসূত্রে জানা যায় , উপজেলার অধিকাংশ ভোটকেন্দ্রে বেলা ৩টা পর্যন্ত ১২ থেকে ১৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
এবিষয়ে ভোটাররা বলেন, সকাল থেকে ভোট কেন্দ্রে কোন প্রকার ভোটের আমেজ নেই যার কারণে আমাদের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ তেমনভাবে তৈরি হচ্ছে না। যদি নির্বাচন উৎসবমুখর হতো তাহলে কেন্দ্রে অনেক ভোটার আসতো এবং আরো বেশি ভোট কাস্ট হতো।
উল্লেখ্য, সরিষাবাড়ী উপজেলায় একটি পৌরসভা ও ৮ টি ইউনিয়নে মোট ৮৮ টি কেন্দ্রে ৬০৪ টি বুথ রয়েছে। এখানে পুরুষ ভোটার ১ লাখ ২৫ হাজার ৬৯৮ আর মহিলা ভোটার ১ লাখ ২৭ হাজার ৫৪ জন মোট ভোটার ২ লাখ ২৫ হাজার ৭ শত বায়ান্ন জন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments