উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুর পৌরসভায় দিনে দুপুরে চুরি করতে গিয়ে জনতার হাতে গণধোলাইর স্বীকার টিপু (৪৫) নামক এক যুবককে পুলিশে সোপর্দ। পুলিশ সুত্রে জানা যায়, টিপু বরিশাল শহরের কালীবাড়ী রোডের ধলু মিয়ার ছেলে। বর্তমানে রহমতপুরে বসবাস করে। ২২ ফেব্রুয়ারী বেলা ৩টায় পৌর সভার ৫নং ওয়ার্ডের বেলতলা জোড়া বিল্ডিং এর পাশে আ: হালিমে বিল্ডিং এর ভাড়াটিয়া ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মী শাহিন শেখ এর স্ত্রী ছোট ছোট সন্তানকে ঘুম পাড়িয়ে রেখে কাপড় শুকাতে ছাদে গেলে সেই সুযোগে ঘরে ঢুকে স্টীলের আলমিরা খুলে চুরির চেস্টা চালায়। এ সময় শাহিনের স্ত্রী পাখি খানম(২৫) দরজা খুলেই চোরকে দেখে ডাক চিৎকার শুরু করে। অমনি চোর তাকে ধাক্কা মেরে পালিয়ে যেতে শুরু করলে ইট নিক্ষেপ করলে চোর মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান, চোরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments