ঈদুল আযহা উপলক্ষ্যে জাসদের শুভেচ্ছা বার্তা

প্রকাশ : 13 Jun 2024
ঈদুল আযহা উপলক্ষ্যে জাসদের শুভেচ্ছা বার্তা


ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আজ ১৩ জুন ২০২৪ এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশসহ বিশ্বের মুসলমান সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা বলেন, বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে ঈদুল আযহা তাদের প্রিয় বস্তু আল্লাহর জন্য উৎসর্গ ও আত্মত্যাগ করার দিন। তাই ঈদুল আযহা প্রতীকীভাবে পশু কুরবানি দেয়ার মধ্য দিয়ে  মুসলমানদে জন্য নিজেদের প্রিয় বিস্তু উৎসর্গ ও আত্মত্যাগের শিক্ষা নিয়ে হাজির হয়। তারা, নিজেদের প্রিয় বস্তু উৎসর্গ ও আত্মত্যাগের শিক্ষাকে ধারণ মানব সমাজের জন্য নিজেদের উৎসর্গ ও আত্মত্যাগের মধ্য দিয়ে যখন পরিবার—পরিজন—আত্মীয়—স্বজনদের পাশাপাশি অসহায়—নিরূপায়—অস্বচ্ছল মানুষদের সাথে নিজেদের জীবনকে ভাগাভাগি করে নেয়া হয় তখনই ঈদুল আযহার মহিমা প্রতিষ্ঠিত হয়। তারা বলেন, জাতি—ধর্ম—সংস্কৃতি নির্বিশেষ সমাজের সকল মানুষের মানবিক অস্তিত্বকে মর্যাদা দেয়া এবং সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার মধ্য দিয়েই মানুষের উৎসর্গ ও আত্মত্যাগের   সাধনা ও শিক্ষা মহিমান্বিত হয়।

সম্পর্কিত খবর

;