মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ শনিবার বিকেলে সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের মাঠে উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত শহীদ মানিক স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। ফাইনাল খেলায় কালিকাপুর একাদশকে ২-১ গোলে হারিয়ে চরহোগলা লাল একাদশ চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রপি তুলে দেন অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ নুরুননবী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মাহাবুবুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন হিমু, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ইউপি সদস্য, শিক্ষকবৃন্দ সহ ক্রীড়ামোদী বিপুল সংখ্যক দর্শক।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments