শ্যামল বিশ্বাস সাতক্ষীরা আশাশুনি থেকে:
সাতক্ষীরা জেলার শ্যামনগরে উপজেলায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৷
১৫ ই জুলাই শনিবার সকাল ১১ টায় উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারস্থে সীমান্ত প্রেসক্লাবের আয়োজনে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব , অনলাইন প্রেসক্লাব, সুন্দরবন প্রেসক্লাব ও উপকুলীয় প্রেসক্লাব সহ সাধারণ মানুষের অংশ গ্রহনে সীমান্ত প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক হুমায়ুন কবির ও সদস্য আলী মোর্তেজার নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ৷ সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নূরুন্নবী ইসলাম ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আকবার কবির, বিশেষ অতিথি বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা আলহাজ্ব আফজালুর রহমান , সীমান্ত প্রেসকাবের উপদেষ্টা রফিকুল ইসলাম , উপজেলা রিপোটার্স কাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু , উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, সুন্দরবন প্রেসকাবের সভাপতি (ভারপ্রাপ্ত) বিল্লাল হোসেন , উপকূলীয় প্রেসকাবের সভাপতি আব্দুল হালিম । মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত আহম্মদ গাজীর মেয়ে সালমা বেগম বিগত ২৬ শে জুন ২০২৩ তারিখে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বাদী হয়ে খুলনার ফুলতলা এলাকার মিজানুর রহমান (৪০) , কৈখালী ইউনিয়নের সাহেবখালী গ্রামের মৃত বাহার আলীর ছেলে এসআর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মান্নান (৪০), মানিকখালী গ্রামের আলহাজ্ব আবুল হোসেন গাজীর ছেলে সাংবদিক হুমায়ুন কবির (৪২), যাদবপুর গ্রামের শেখ মোমিন গাজীর ছেলে শেখ আলী মোর্তেজা (৪০), শ্যামনগর ব্যুরো বাংলাদেশ
সমিতির মাঠকর্মী ডাবলু (৩৮), সোরা গ্রামের মৃত নওশের মোল্যার ছেলে ফেরদাউস হোসন (খোকন) (৪৫) কে আসামী করে ৩৫১/২৩ নং পিটিশন মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে ৯৭৩ স্মারক মূলে ৯ জুলাই ২০২৩ তারিখে শ্যামনগর থানায় ১৩ নং মামলা দায়ের হয়। সাংবাদিক হুমায়ুন কবির ও আলী মোর্তেজার নামে যে মামলাটি হয়েছে সেটি সম্পূন্ন মিথ্যা ও ভিত্তিহীন বলে আখ্যায়িত করেন বক্তারা ৷ বক্তারা আরও বলেন, কৈখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রেজাউল করিমের সার্বিক সহযোগিতায় মামলাটি হয়েছে। রেজাউল করিম মামলা গড়ার কারিগর।শ্যামনগর থানায় তার সহযোগিতায় কৈখালী ইউনিয়নের সাধারণ মানুষের নামে বহু মিথ্যা মামলা দায়ের হয়েছে।পূর্বের সংবাদ প্রকাশের জেরে রেজাউল করিম লোক সাজিয়ে তাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করিয়াছেন ৷ বিষয়টি নজের নিয়ে সাংবাদিক হুমায়ুন কবির ও আলী মোর্তেজার বিরুদ্ধে মামলার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জন্য সাতক্ষীরা জেলা পুলিশ সুপার ,শ্যামনগর থানা-পুলিশের ইনচার্জ সহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সাংবাদিক আব্দুস সালাম মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশটি পরিচালনা করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments