স্টাফ রিপোটার: সরকার নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল মালিকদের সংগঠন ’ওনাব’-এর নির্বাচনে ইপিবিডি ডটকমের সম্পাদক মোল্লাহ এম আমজাদ হোসেন সভাপতি এবং এবিনিউজ২৪বিডি ডটকমের সম্পাদক শাহীন চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৪৮ জন ভোটারের মধ্যে ৩৩ জন ভোটাধকার প্রয়োগ করেন। এরমধ্যে মোল্লাহ আমজাদ পেয়েছেন ২৭ ভোট। অপর প্রতিদ্বন্দি মো: মিজানুর রহমান পেয়েছেন ৫ ভোট। একটি ভোট বাতিল হয়। সাধারণ সম্পাদক পদে শাহীন চৌধুরী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।
নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি লতিফুল বারী হামিম ও সৌমিত্র দেব। যুগ্ম সম্পাদক মো: সিদ্দিকুর রহমান ও মো: আশরাফুল কবির এবং কোষাধ্যক্ষ মো: মোস্তাকিম সরকার। নির্বাচিত নির্বাহী পরিষদ সদস্যরা হলেন- নজরুল ইসলাম মিঠু, তৌহিদুল ইসলাম মিন্টু, রফিকুল বাসার, অধ্যাপক অপু উকিল, হামিদ মো: জসিম, অয়ন আহমেদ, মহসিন হোসেন এবং খোকন কুমার রায়।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, সিনিয়র সাংবাদিক ইউএনবি’র ফরিদ হোসেন, গ্লোবাল টিভির সৈযদ ইশতিয়াক রেজা এবং জাতীয় প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য জুলহাস আলম। এর আগে শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments