রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ রাণীশংকৈলে যথাযথ মর্যাদায় "গণঅভ্যুত্থান" দিবস ২০২৫- পালিত হয়েছে। মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসের আয়োজনে পরিষদ হলরুমে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানার ওসি আরশেদুল হক, প:প কর্মকর্তা আব্দুস সামাদ চৌধুরী, পৌর বিএনপি'র সম্পাদক মহসিন আলী, ছাত্র প্রতিনিধি তারেক মাহামুদ।
এসময় আরো উপস্থিত ছিলেন- কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা রুপন চন্দ্র মহন্ত, পিআইও আব্দুর মাবুদ, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম প্রমুখ। দোয়া ও আলোচনা শেষে শিবদিঘী চৌরাস্তা মোর কে জুলাই চত্বর ঘোষণা করেন নির্বাহী অফিসার।
অপরদিকে, রাণীশংকৈল উপজেলায় জামায়াতে ইসলামী, বিএনপি, ছাত্র জনতা, গণঅধিকার পরিষদ, ইসলামি আন্দোলন সহ পৃথক পৃথক আনন্দ র্যালী বের করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments