রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে তিন শতাধিক শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ২৬ ডিসেম্বর রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তী এ শীতবস্ত্র বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য খলিলুর রহমান,ইউপি সদস্য ফরিদ হোসেন ও শাহাদাৎ ফকির প্রমুখ। প্রসঙ্গত বানারীপাড়া উপজেলায় তিন সহস্রাধিক শীতার্তদের জন্য প্রধানমন্ত্রী কম্বল উপহার দেন। স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম পৌরসভা ও উপজেলার ৮ ইউনিয়নে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার এ শীতবস্ত্র (কম্বল) বিতরণের উদ্বোধন করেন। পরে বানারীপাড়া পৌরসভার মেয়র,কাউন্সিলর ও স্ব স্ব ইউপি চেয়ারম্যান এবং মেম্বররা এলাকার অসহায় শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ওই কম্বল বিতরণ করেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments