স্টাফ রিপোটার: আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য র্যালিতে ২০ হাজার নেতাকর্মী নিয়ে সবচেয়ে বড় শোডাউন দেওয়ার ঘোষণা দিয়েছেন আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল এমপি।
মঙ্গলবার (১১ জুন) সকালে ডেমরার বাঁশের পুল গ্রীনচিলি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা-৫ নির্বাচনী এলাকা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।
আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল এমপি বলেন, আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাকীতে সবচেয়ে বড় শোভাযাত্রা নিয়ে ঢাকা-৫ নির্বাচনী এলাকা থেকে যাত্রা মুর করবো এবং নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার মধ্যদিয়ে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নেব। তিনি বলেন, আমার চাওয়া পাওয়ার কিছু নেই। এলাকার মানুষের কল্যানে কাজ করতে এমপি হিসেবে আমাকে আপনারা মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি এখন আর আমার নেই, আমি শুধু আপনাদের আপনজন। তিনি বলেন, আপনারা একটি কথা মনে রাখবেন,আমি আপনাদের আপনজন হিসেবে নিজেকে সর্বদায় নিয়োজিত রাখতে চায়। তাই আপনারা এমন কোনো কাজ করবেন না, যাতে আপনাদের বিপদে আমি সহযোগীতা করতে না পারি। তবে যত ভালো কাজ করবেন, আমাকে সবার আগে পাশে পাবেন। তিনি বলেন, আপনারা জানেন, আপনাদের কল্যানে, সুখ আর শান্তিতে রাখতে দিন-রাত অবিরাম পরিম্রম করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের একজন নাগরিক হিসেবে আমাদেরও উচিত প্রধানমন্ত্রীর প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণে-আধুনিক উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ায় অসামান্য অবদান রাখার জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুন্দর জীবন ও দীর্ঘায়ু কামনা করা হয়। এরআগে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় আলহাজ¦ মশিউর রহমান মোল্লা সজল বলেন,আজকের এই দিনটি শুধু শেখ হাসিনার কারামুক্তি দিবস নয় গণতন্ত্রের মুক্তি দিবস। কারন তিনি (প্রধানমন্ত্রী) সারা জীবন ধরে গণতন্ত্রের জন্য মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে। তার নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলছে।
বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ডেমরা থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহিদা সুলতানা,যাত্রাবাড়ী থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ মাহফুজা মনি, মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: শান্তনূর খান শান্ত, ৬৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এনামুল ইসলাম এনাম, ৬৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী মো: হানিফ তালুকদার, সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৬৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী জাফর আহমেদ বাবু, বাঁশের পুল ৫ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি জালাল আহমেদ ও সাধারণ সম্পাদক মাহাবুব আলম মানিক,৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী শরিফ উদ্দিন,সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: জাহিদুল কবির রাজু, ৪৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু প্রমূখ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments