স্টাফ রিপোর্টার: দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক বাংলাদেশের টেলিকম খাতে প্রথমবারের মতো এআই-চালিত গ্রাহক সহায়তা ব্যবস্থা চালু করেছে। অগ্রণী এই উদ্যোগটি গ্রাহকসেবায় নতুন মাত্রা যোগ করবে এবং এটি বাংলালিংকের এআই-ভিত্তিক উদ্ভাবনের প্রতি প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
নতুন এ ব্যবস্থায় অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে গ্রাহকদের সমস্যাগুলি শনাক্ত করা হয় এবং এর মাধ্যমে ন্যূনতম মানব হ¯Íক্ষেপে স্বয়ংক্রিয়ভাবে অভিযোগ জানানো যায়। এটি হ্যান্ডসেট, সিমকার্ড এবং নেটওয়ার্কের অবস্থা বিশ্লেষণ করে গ্রাহকের জন্য রিপোর্ট তৈরি করে দেয়।
যদি সমস্যার সমাধান না হয়, তাহলে এই সিস্টেমটি নিজেই গ্রাহককে অভিযোগ জানাতে উৎসাহিত করে। এবং তা পরবর্তীতে একটি ‘লাইভ এজেন্ট’-এর কাছে সমাধানের জন্য হস্থান্তর করা হয়। অদূর ভবিষ্যতে এই সিস্টেমে আরও অভিযোগ ক্যাটাগরি সংযুক্ত করা হবে, যার মাধ্যমে এই বুদ্ধিমান প্রক্রিয়াটি আরও দ্রুত, স্মার্ট এবং নিখুঁত গ্রাহকসেবা নিশ্চিত করবে-- যা দেশের টেলিকম খাতে এক নতুন মানদন্ড স্থাপন করবে।
বাংলালিংকের কাস্টমার এক্সপেরিয়েন্স টিম এই ব্যবস্থাটি এমনভাবে ডিজাইন করেছে যাতে গ্রাহকরা প্রকৃত অর্থেই তাৎক্ষণিক পরিষ্কার ধারণা, পূর্ণ স্বচ্ছতা এবং যেকোনো সময় সহায়তা পেতে পারেন। এর ফলে গ্রাহকরা আরো দ্রুত সমাধান পাবে এবং সেবার প্রতিটি ধাপে আরও নির্বিঘ্ন গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত হবে।
এ প্রসঙ্গে বাংলালিংকের চিফ কর্পোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার, তাইমুর রহমান বলেন, “আমরা সবসময় গ্রাহকের পথচলা আরও স্মার্ট ও সহজ করতে চেষ্টা করি। আমাদের গ্রাহক কেন্দ্রিক পরিকল্পনার আরেকটি পদক্ষেপ হল এই নতুন এআই-চালিত অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি। এটি তাৎক্ষণিক সমস্যা নির্ণয় ও অভিযোগ তৈরিতে সক্ষম; যার ফলে সঠিকভাবে আরও দ্রæত ও অনায়েসে সেবা প্রদান সম্ভব হচ্ছে। এই উদ্ভাবন আমাদের গ্রাহক-কেন্দ্রিক মানসিকতারই প্রতিফলন। এখানে আমরা প্রতিটি ধাপে বুদ্ধিমত্তা সংযোজন করে চলেছি। গ্রাহক সন্তুষ্টি বাড়াতে এবং অপারেশনাল দক্ষতা উন্নত করতে আমরা এআই-এর ব্যবহার আরও বিস্তুত করবো।”
ডেস্ক রিপোর্ট: মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬–এ অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স (এএইচআই) কেন্দ্রিক নিজেদের নতুন পরিকল্পনা তুলে ধরেছে এআই ড ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি নাটক ব্যাচেলর পয়েন্ট ও প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মসের বিশেষ অন-স্ক্রিন সহযোগিতায় সম্পূর্ণ নতুন অপো এ৬এস প্রো আজ (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে উন্মোচন ...
ডেস্ক রিপোর্ট: অত্যাধুনিক এআই ক্যামেরা ও নেক্সট-জেনারেশন ইমেজিং প্রযুক্তি নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনার ম্যাজিক৮ প্রো। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ -এ ডিভাইসটি উন ...
ডেস্ক রিপোর্টঃ স্মার্টফোন ব্যবহারকারীরা বছরের পর বছর ধরে পাওয়ার ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে ছিলেন, যেখানে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারকে আদর্শ ধরা হতো। ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিকে যথেষ্ট মনে হলেও, এর চে ...
সব মন্তব্য
No Comments