বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জুবিলীতে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন স্পীকার

প্রকাশ : 23 Jun 2024
বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জুবিলীতে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন স্পীকার

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি  রবিবার (২৩ জুন) রোজ গার্ডেনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাউন্ড ও লাইট শো উপভোগ করেন।


অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও সমবেত সংগীত পরিবেশন করা হয়। এরপর গীতিনাট্য, নৃত্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় সাউন্ড এবং লাইট শোর মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সৃষ্টিলগ্নে গঠনতন্ত্র থেকে বর্তমান পর্যন্ত ক্রমবিকাশ এবং বাংলাদেশের মহাকাব্যিক জন্মগাঁথায় দলটির অবদান তুলে ধরা হয়।


উল্লেখ্য প্রদর্শনীতে মাটির সাথে মানুষের সম্পর্কের অনুরূপ বাংলাদেশের সাথে আওয়ামী লীগের নিবিড় সম্পর্ক উপস্থাপন করা হয়।


এসময় স্পীকার আমন্ত্রিত অতিথিদের সাথে একটি গ্রুপ ফটোসেশনে অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার, চীফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ, মন্ত্রীপরিষদের সদস্যসহ অন্যান্য সংসদ সদস্যগণ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, নাট্যকর্মী, গণমাধ্যমকর্মী,  আমন্ত্রিত অতিথিসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

;