রাজু ভুইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গল বার সকাল ১১ টায় জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে হতে একটি র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। জামালগঞ্জ উপজেলা জাতীয় কন্যা শিশু অ্যাভোকেসি ফোরামের আয়োজনে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা কন্যাশিশু কমিটির সভাপতি বিনা রানী তালুকদার। কমিটির সাধারণ সম্পাদক মারজানা ইসলাম শিবনা এর সঞ্চালনায়, প্রধান অতিথি জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু। বিশেষ অতিথি জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী, উপজেলা মহিলা পরিষদের সভাপতি শেখ আয়শা খানম, সহকারী শিক্ষক হাসনা হেনা, পিএফজির সদস্য আল আমিন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সিলেট অঞ্চলের ম্যানেজার মোজাম্মেল হক প্রমুখ। আলোচনা সভার পর কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্টিত হয়। এতে ১ম মাছুমা আক্তার, ২য় বুশরা আক্তার, ৩য় লিজা আক্তার কে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দরা। পাশাপাশি ৪০ জন শিক্ষার্থীদের মাঝে সান্তনা পুরস্কার প্রদান করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments