ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে দলটির অপর অংশের (রওশন) নেতাকর্মীরা।
রবিবার সেগুনবাগিচাস্থ দূর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জাতীয় পার্টির এ অংশের নেতারা বলেন, জিএম কাদের দলীয় চেয়ারম্যানের পদ দখল করে মনোনয়ন বানিজ্যসহ দলীয় নেতাকর্মীদের প্রদেয় চাঁদার টাকা আত্মসাৎ এবং বিদেশে টাকা পাচার করেছেন। এছাড়াও তিনি পদ বানিজ্য করার দ্বারাও দল ধ্বংস করেছেন।
নেতৃবৃন্দ বলেন, গতকাল (শনিবার) দলীয় বর্ধিত সভায়ও তার গ্রেফতারের দাবী করা হয়। দুদক ইতিমধ্যে তার দূর্নীতি অনুসন্ধান করে অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে। তাই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও দুদকের প্রতি অবিলম্বে জি এম কাদেরকে গ্রেফতারের দাবীতে জানাই। অন্যথায় জাতীয় পার্টির নেতাকর্মীরা বৃহৎ কর্মসূচি গ্রহন করতে বাধ্য হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো- চেয়ারম্যান সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য খন্দকার মনিরুজ্জামান টিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদ আলম খুশু, তথ্য ও গবেষণা সম্পাদক ইদ্রিস আলী সহ ঢাকা মহানগর ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments