তানভীর রিফাত, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্কসংগঠন 'জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন' (জেইউডিও) এ বিতর্কের আয়োজন করে।
আজ (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এ
প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত হয়। স্বাধীনতার ৫১ বছরে এসে
বাংলাদেশ কতোটা সফল এই প্রস্তাবের উপর বিতর্ক করেন
সংগঠনটির সাবেক এবং বর্তমান বিতার্কিকেরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, 'স্বাধীনতা দিবস উপলক্ষে এ ধরনের ব্যতিক্রমী আয়োজন খুবই প্রশংসনীয়।' এজন্য তিনি জেইউডিওকে ধন্যবাদ জানান।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত
প্রক্টর ও সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক
আ স ম ফিরোজ উল হাসান, ইতিহাস বিভাগের অধ্যাপক
ড. এ টি এম আতিকুর রহমান, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক ড. মো. আলমগীর কবির সহ প্রমুখ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments