ডেস্ক রিপোর্ট: বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি থাকবে কি থাকবে না সে বিষয়ে সিদ্ধান্ত শিক্ষার্থী ও প্রতিষ্ঠান নেবে বলে জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। বেসরকারি বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান বরাবর দেওয়া এক চিঠিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে। গত মঙ্গলবার এ চিঠি পাঠানো হয়।
এতে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি ও ছাত্র সংগঠনের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠার বিষয়টি আমরা অবগত। ট্রাস্টের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সেশনজটমুক্ত, অলাভজনক ও অরাজনৈতিক শিক্ষা প্রতিষ্ঠান-এ বিষয়টিও তুলে ধরা হয় চিঠিতে।
চিঠিতে ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বক্তব্যকে স্বাগত জানানো হয়। শিক্ষামন্ত্রী বলেছেন, ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠান কী নিয়ম কানুন করলো, কোন রাজনৈতিক দলের কী ব্যবস্থা হলো সেটা শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের বিষয়। এটা শিক্ষা মন্ত্রণালয় ঠিক করে না। এ ব্যাপারে মন্ত্রণালয় হস্তক্ষেপও করে না। কোনো প্রতিষ্ঠানে রাজনীতি থাকবে কি থাকবে না তা শিক্ষার্থীদের সঙ্গে মিলে প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেবে।’
চিঠিতে বলা হয়, প্রতিষ্ঠালগ্ন থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের পলিসি, শৃঙ্খলা ও নিয়ম-কানুন অনুযায়ী পরিচালিত হয়ে আসছে। বিশ্বমানের কোর্স-কারিকুলাম, সেমিষ্টার ভিত্তিক কর্মোপযোগী আধুনিক শিক্ষাদান পদ্ধতি, সেশনজট ও রাজনৈতিক সংঘাতমুক্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ দেশ-বিদেশে শিক্ষার্থী, অভিভাবকদের মধ্যে ব্যাপক আস্থা ও সুনাম অর্জন করেছে।
চিঠিতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ শিক্ষার্থীদের রাজনীতি সচেতনতা ও সম্পৃক্তটাকে নিরুত্সাহিত করে না। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতর দলীয় রাজনৈতিক কর্মকান্ড চলবে কিনা তা বিশ্ববিদ্যালয়ের নিয়ম দ্বারা নির্ধারিত। চিঠিতে সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন স্বাক্ষর করেন।
ইত্তেফাক
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments