মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত ঘোষণা করে সকল নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মনোনীত ধানের শীষের প্রার্থী,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহ্সান'র হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। ১৭ জানুয়ারী শনিবার বেলা ১২টায় বিএনপির মনোনীত প্রার্থী রাজিব আহসানের বাসভবনে তার হাতে ফুল দিয়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মিজানুর রহমানের নেতৃত্বে সভাপতি আবু মুসা ও সাধারণ সম্পাদক আক্কাস মিয়ার সহ সকল নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপি'র সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর জিয়া উদ্দিন সুজন, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজিব আহসান বলেন, ইসলামী মূল্যবোধ ও ন্যায়ের ভিত্তিতে আগামী দিনে সমাজ রাষ্ট্র পরিচালিত হবে,যেখানে সকল ধর্মের, সকল মতের মানুষ মিলেমিশে বসবাস করবে। আমাদের নেতা তারেক রহমানের প্লানে নতুন স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments