রংপুর অফিস: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বলেছেন, শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুকে ধৈর্যশীল, শৃংখলা, নিয়মানুবর্তিতা ও সহিষ্ণুতা শেখায়। এ জন্য বর্তমান সরকার পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়েছে। সে লক্ষ্যেই বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালু করেছে। এ টুর্নামেন্ট দুটি ইতোমধ্যে অংশগ্রহণকারীর দিক থেকে দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টের মর্যাদা পেয়েছে। টুর্নামেন্টের মাধ্যমে ফুটবলের হৃতগৌরব ফিরিয়ে আনার সম্ভাবনা দেখা দিয়েছে। এর প্রতিফলন দেখতে পাই ২০২২ সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবলের চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের ৫ জন খেলোয়াড় উঠে এসেছে এই টুর্নামেন্ট থেকে।
তিনি আজ বিকেলে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর জেলা পর্যায়ের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মো. সাইদুল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন পুলিশ সুপার আল হাসান মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো. জাফর আালী প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments