সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও সিংড়া উপজেলা পরিষদের বারে বারে নির্বাচিত চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক বলেছেন, হরতাল-অবরোধ, নৈরাজ্য-সন্ত্রাস, জ্বালাও-পোড়াও শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না।
বর্তমান বাংলাদেশের উন্নয়নের অগ্রগতি দেখে বিএনপি-জামায়াত সহ্য করতে পারে না। তাই তারা শেখ হাসিনাকে আঘাত করতে চায়। আন্দোলনের মাধ্যমে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায়।
বৃহস্পতিবার বিকেল ৪টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি-জামায়াতের অবরোধের বিরুদ্ধে শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি।
আ'লীগ নেতা শফিক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে। দেশের উন্নয়নে বিএনপির সহ্য হয়না। জননেত্রী শেখ হাসিনা এ দেশের ভূমিহীন মানুষদের ঘর দিয়েছেন। শুধু দেশের উন্নয়ন নয়, দেশের মানুষের পাঁচটি মৌলিক চাহিদা নিশ্চিতে সুযোগ করে দিয়েছেন, বাস্তবায়ন করে যাচ্ছেন।
উপজেলা চেয়ারম্যান শফিক আরও বলেন, ৭১ ও ৭৫ এর পরাজিত শত্রু, ২০০৪ সালে গ্রেনেড হামলা এবং ২০১৩ সালের অগ্নিসন্ত্রাসের বিএনপি-জামায়াত দেশকে আজ পেছনে নিয়ে যেতে আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জনগণকে নিয়ে আমরা এ ষড়যন্ত্র নষ্যাৎ করে দেবো। আগামীকে শেখ হাসিনা পুনরায় সরকার গঠন করে অসমাপ্ত কাজ করবে। জননেত্রী শেখ হাসিনার এ উন্নয়ন, অগ্রযাত্রা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments