কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি: হিংসতাও যেন হার মেনেছে ভালবাসার কাছে, তারই প্রমাণ একটি বাজপাখি। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামে গেলেই দেখা মিলবে এ পাখিটির। ওই গ্রামে মো.কামাল পাহলান নামের এক জেলে গত দু’বছর ধরে লালন-পালন করছে এটিকে। তিনি পখিটির নাম দিয়েছেন ‘ডায়মন্ড’। থাকেও তার সঙ্গে সঙ্গে। আর যেখানেই থাকুক, নাম ধরে ডাকলে দ্রুত কাছে চালে আসে। না আসতে পারলেও সাড়া দেয়। প্রখর দৃষ্টি সম্পন্ন শিকারি প্রাণী হিসেবে বাজপাখির পরিচিতি রয়েছে সর্বত্র। কিন্তু এই পাখির সঙ্গেই বন্ধন গড়ে উঠেছে তার।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২১ সালের শেষ দিকে জেলে কামাল বাড়ির পার্শ্ববর্তী একটি খালে মাছ শিকারে যান। এসময় দু’টি বাজ পাখি উড়ে এসে একটি রেইনট্রি গাছের মগডালে বসে। এর মধ্যে একটি পাখি হঠাৎ করে গাছের নিচে পড়ে যায়। তখন জেলে কামাল অসুস্থ পাখিটিকে বাড়ি নিয়ে আসেন। এসময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। বাজপাখিটির শরীরে অনেক জ্বর ও পাখায় আঘাতের চিহ্ন ছিলো। অসুস্থ পাখিটিকে তিনি চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছেন। তবে দু’টি পাখির মধ্যে একটি নিরুদ্দেশে চলে গেলেও যায়নি ডায়মন্ড। দীর্ঘ দু’বছর পাখিটি লালন-পালন করছেন জেলে কামাল। প্রতিদিন পরিমিত মাছ খাওয়াচ্ছেন, দিচ্ছে চিকিৎসা। তবে এলাকাবাসীরা বলেছেন, বাজপাখি এবং কালামের বন্ধুত্ব এক বিরল দৃষ্টান্ত ।
বিপিনপুর গ্রামের বাসিন্দা ইসমাইল বলেন, শুনেছি ময়না,টিয়া এবং শালিক পাখি মানুষ পোষ মানিয়েছে। কিন্তু বাজপাখি এই প্রথম দেখলাম। আর প্রতিদিনই মানুষ আসছে কামালের বাড়ীতে ডায়মন্ড নামের বাজ পাখিটি দেখতে। একই গ্রামে ইয়াসিন মিয়া বলেন, এটি একটি অবাক করা দৃশ্য।
এ ব্যাপারে কামাল পাহলান বলেন, পাখিটিকে মাছ.মাংসর পাশাপাশি ভাত খাওয়াও শিখিয়েছেন। ডাকলেই চলে আসে তার ঘাড়ের উপর কিংবা হাত পাতলে বসে হাতের উপর। অপর পাখিটি নিখোঁজ রয়েছে। তিনি ধারনা করছেন, কেউ তাকে শিকার করছে কিংবা মেরে ফেলেছে।
কলাপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রভাষক মো.শাহআলম খান বলেন, যে কোন হিংস
প্রানী মানুষের পোষ মানে। যদি তাকে সঠিক সময়ে খাবার, চিকিৎসা এবং আদর দেয়া যায়। এ অঞ্চলে ’মিগ্রান্স’ প্রজাতির বাজ পাখি দেখা যায় বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, শুনেছি কামাল নামের এক জেলে একটি অসুস্থ্য বাজ পাখিকে চিকিৎসা দিয়ে সুস্থ করেছে। এটা সে খুবই ভালো কাজ করেছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments