স্টাফ রিপোটার: নির্বাচন কমিশন গঠন বিষয়ে আজ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে আলোচনায় অংশ নেয় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
আজ বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেয় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। দলের চেয়ারম্যান মাওলানা এ এ মান্নান ৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। পরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের
সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশন গঠন বিষয়ে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে আলোচনায় অংশ নেয়।
বঙ্গভবনে তাদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা অপরিহার্য।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোটারদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এজন্য জনগণকে উদ্বুদ্ধ করতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে।
আলোচনাকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নসহ তাদের প্রস্তাবনা পেশ করে। ইসলামী ফ্রন্টের প্রতিনিধিরা নির্বাচনকালীন নির্বাচন কমিশনকে নির্বাহী বিভাগের সহযোগিতা নিশ্চিত করারও প্রস্তাব দেন।
প্রতিনিধিদল নির্বাচনকালীন নির্বাচন কমিশনকে নির্বাহী বিভাগের সহযোগিতা নিশ্চিত করা এবং স্বরাষ্ট্র, জনপ্রশাসন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নির্বাচন কমিশনের কাছে ন্যস্ত করার প্রস্তাব দেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments