ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, ১৯৭১ সালের পূর্বপাকিস্তান ও ২০২১ সালের বাংলাদেশ এবং ২০২১ সালে পাকিস্তান ও বাংলাদেশের আর্থ-সামাজিক মানবিক উন্নয়নের সূচনাগুলো তুলনা করলে বাংলাদেশের ঘোরতর শত্রুও স্বীকার করবে স্বাধীনতা বংলাদেশের উন্নয়নের স্বর্ণ দুয়ার খুলে দিয়েছিল। ৫০ বছরে বাংলাদেশ আর্থ-সামাজিক- মানবিক উন্নয়নের ক্ষেত্রে বিস্ময়কর উন্নতি অর্জন করেছে।
যুক্তরাষ্ট্র জাসদের উদ্যোগে গতকাল ২৮ নভেম্বর রবিবার সন্ধ্যা ৬ টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস জুইস সেন্টারে এই আলোচনাসভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর দলীয় সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি এ আলোচনাসভা ও পুনর্মিলনীতে উপস্থিত থাকার কারণে এ আলোচনাসভা ও পুনর্মিলনী যুক্তরাষ্ট্র জাসদের নেতা-কর্মী-সমর্থকদের মিলনমেলা উৎসবে পরিণত হয়। নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও শহর থেকে বিপুল সংখ্যক জাসদের নেতা-কর্মী-সমর্থক এবং প্রবাসী বাংলাদেশী এ মিলনমেলায় যোগদান করেন।
যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনাসভা ও পুনর্মিলনীতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় সহ-সভাপতি বিশিষ্ট নারী নেত্রী আফরোজা হক রীনা, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবলু ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুর আলম জিকু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ড যুক্তরাষ্ট্র ইনকের কামাণ্ডার আব্দুল মুকিত চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা জাসদ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদ আনসারী, কর্নেল তাহের সংসদ যুক্তরাষ্ট্র ও সাবেক জাসদ নেতা কবি ফকির ইলিয়াস, জাসদ নেতা এড. মুজিবুর রহমান, যুক্তরাষ্ট্র জাসদ নেতা আমিনুর রহমান পাপ্পু, আবুল ফজল লিটন, শরিফুল হক মনজু প্রমুখ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments