স্টাফ রিপোর্টার: শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পল্টন বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী কতিপয় দুর্বৃত্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব ওসমান হাদির ওপর ন্যক্কারজনক হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উক্ত ঘটনার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে ইতোমধ্যে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে প্রাথমিকভাবে সনাক্ত করা হয়েছে। এরা হলো ১। ফয়সল করিম মাসুদ ও ২। মোঃ আলমগীর শেখ।
ঘটনার তদন্তে জানা যায়, সন্দেহভাজন ব্যক্তিরা হেলমেট পরিহিত অবস্থায় ভিকটিম ওসমান হাদিকে খুব কাছে থেকে গুলি করে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং সনাক্তকৃত সন্দেহভাজনদের গ্রেফতারে ইতোমধ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে এবং অভিযান চলমান রয়েছে। সন্দেভাজন ব্যক্তিরা যেন সীমান্ত পার হতে না পারে সেজন্য তাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে এবং সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতারে সহযোগিতায় তথ্য প্রদানকারীর জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ৫০ লক্ষ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছে।
ইতোমধ্যে শেরপুরের নালিতাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে লোক পারাপারে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ১। সিবিয়ন দিও এবং ২। সঞ্জয় চিসিম। এছাড়া র্যা ব কর্তৃক সন্দেহভাজন মোঃ আব্দুল হান্নান নামক আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে এবং হত্যা চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
এই ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িতদের বিষয়ে কোনো তথ্য থাকলে তা নিকটস্থ থানায় অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে পুলিশকে অবহিত করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments