পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী জেলার চারঘাট হতে ৩২০ বোতল ফেন্সিডিলসহ মোঃ মারুফ হোসেন মিতুল (২৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (১৩ জুন) রাত ২টার দিকে চারঘাট থানাধীন শ্রীখন্ডী এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ মারুফ হোসেন মিতুল রাজশাহী জেলার চারঘাট থানাধীন আসকরপুর সরদহ গ্রামের মোঃ মোতাহার হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (১৩ জুন) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র্যাব।
র্যাব জানায়,গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় একজন গভীর রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্লাস্টিকের বস্তার ভিতর অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে করে নিয়ে ঢাকার দিকে যাচ্ছে।
এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টার দিকে চারঘাট থানাধীন শ্রীখন্ডী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ হতে ৩২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারীর বিরূদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মামলা রুজু করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments