স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ফেব্রুয়ারি মাসে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন চায়। তবে নির্বাচনের পূর্বেই জামায়াতে ইসলামী আগামী নভেম্বর মাসেই জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন আদেশের উপর একটি গণভোট চায়। গণভোটের মাধ্যমে পাশ করা আদেশের ভিত্তিতেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।
তিনি বৃহস্পতিবার ( ৩০ অক্টোবর ) বেলা ৩ টায় ঢাকাস্থ মগবাজার আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত এক জনাকীর্ণ জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন। এ সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমীর, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের আরও বলেন, কোন কোন মহল নির্বাচনের ব্যাপারে রিউমার ছড়াচ্ছে। মনগড়া বক্তব্য দিয়ে সন্দেহ ও সংশয় সৃষ্টি করছে। এ সব ব্যাপারে সজাগ ও সতর্ক থাকার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় ৩১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে বহু আলাপ-আলোচনা ও বিচার বিশ্লেষণের মাধ্যমে প্রায় ৮০টি বিষয় আমরা একমত হয়েছি। তারপরে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি।
তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন কারো পক্ষে কাজ করেনি। সবাইকে নিয়েই জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়েছে। এখন একটি মহল তা বানচাল করার জন্য নানা ধরনের বানোয়াট বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। জাতীয় ঐক্য, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের স্বার্থেই সবাইকে সংযত হওয়া উচিত। কোনভাবেই জাতীয় ঐক্য ব্যাহত করা যাবে না। ফ্যাসিবাদ ফিরে আসুক তা আমরা কিছুতেই চাই না। আমরা গণতন্ত্র চাই। গণতন্ত্র ব্যাহত হতে পারে এমন কর্মকা- থেকে বিরত থাকার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
ডা. তাহের আরও বলেন, প্রত্যেক দল তার নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করবে এটাই স্বাভাবিক। কিন্তু বিএনপি তা চায় না। আমরা আশা করি নির্বাচন কমিশন দলমতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন কোন বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়ন করবে না। তিনি বলেন, দেশ আমাদের সবার, তাই আমাদের সবাইকে মিলেই এ দেশকে রক্ষা করতে হবে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments